মালদা

সরকারী গাছ কাটতে বাঁধা দেওয়ায় নৈশ প্রহরীকে কুপিয়ে খুনের চেষ্টা এক দল দুস্কৃতির

রাতের অন্ধকারে সরকারী গাছ কাটতে বাঁধা দেওয়ায় এক নৈশ প্রহরীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের চেষ্টা দুস্কৃতিদের। এই অবস্থায় ওই নৈশ প্রহরীকে দুই গ্রামবাসী বাঁচাতে আসলে দুস্কৃতিরা তাদের ওপর চরাও হয়। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানা এলাকায়। আহত স্বাধীন ঘোষ(৫৮) বিধান ঘোষ(৫৫), অসিত ঘোষ(৪৫)  চিকিৎসাধীন মালদা মেডিক্যাল ও কলেজ হাসপাতালে।

    জানা গিয়েছে, সরকারী বন দপ্তরের গাছ পাহাড়ার দ্বায়িত্বে ছিলেন ওই কর্মীরা। এর আগেও বেশকিছু গাছ রাতের অন্ধকারে কেটে নিয়ে গিয়েছে কিছু দুস্কৃতি বলে অভিযোগ। এদিন রাত্রিবেলা এলাকার দুস্কৃতি গুরু পদ মন্ডল সহ বেশ কয়েকজন আবার গাছ কাটতে শুরু করে, ঘটনা দেখতে পেয়ে নৈশ প্রহরী স্বাধীন ঘোষ এর প্রতিবাদ করতেই তার ওপর ধারালো অস্ত্র নিয়ে চরাও হয়ে কুপিয়ে খুনের চেষ্টা করে। ঘটনার গোলমালে দুই গ্রামবাসী বাঁধা দিলে তাদেরও মারধর করা হয়। এরপর গ্রামবাসীরা আসতেই অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। আহতদের প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে পরে তাদের মালদা মেডিক্যালে স্থানান্তর করা হয়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে।
বিস্তারিত জানতে ক্লিক করুন নিচের লিংকে 
https://www.youtube.com/embed/svwZzBChi-0